বেড়াতে যাবেন কিন্তু কোথায় বুঝতে পারছেন না? ৫০০-রও বেশি আকর্ষণীয় গন্তব্যে আপনার জন্যে অপেক্ষা করছে অফুরন্ত রোমাঞ্চ। আসুন ঘুরে দেখি!
বেড়ানোর বাজেট এবং পরিষেবা নিয়ে চিন্তিত? কম খরচে উৎকৃষ্ট মানের বেড়ানোর অভিজ্ঞতাকে চিরস্মরণীর করতে বেছে নিন আমাদের ট্যুর-প্যাকেজগুলি।
হোটেল বা ট্রাভেল বুক হচ্ছে না? সমাধান রয়েছে আপনার হাতের কাছেই। সহজ ও ঝামেলাহীন বুকিংয়ের মাধ্যমে বেড়ানোর সম্পূর্ণ আনন্দ উপভোগ করুন।
অচেনা বা অফবিট স্থান কি প্রথম পছন্দ আপনার? যেখানে যেতে চান, যেভাবে যেতে চান; জানান আমাদের। আমরা সাজিয়ে দেব বিশেষ সেই ভ্রমণ পথ।
DISCOUNT OFFERS FROM ABOKASH.COM!!
10-20% off on groups of 16 or more travel members. Special discount of 30% for schools or institutions with a minimum team size of 30 members.
*All offers are subject to change depending on tour location and travel season.
ইচ্ছে গাঁও বা ‘ইছে গাঁ’, অনেকের কাছেই একটি অপরিচিত নাম। পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় অবস্থিত একটি পাহাড়ি গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫৮০০ ফুট উচ্চতায় অবস্থিত এই স্থান থেকে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। কুয়াশামাখা সুউচ্চ পাইন বনভূমির হাতছানি যোগায় রোমাঞ্চের রসদ। প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এই মায়াবী গ্রামের শান্ত পরিবেশ, অপার সৌন্দর্য হতে পারে আপনার অবকাশ যাপনের সঠিক ঠিকানা।